Dhaka ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নতুন নোটে বৈষম্য বিতর্ক

12 / 100 SEO Score

ঈদে সাধারণ নাগরিকদের জন্য নতুন নোট বাজারে ছাড়ছে না বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিপুল পরিমাণ নতুন নোটের বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের এক অভ্যন্তরীণ অফিস আদেশে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট বিতরণ শুরু করেছে। আদেশে বলা হয়েছে, নির্বাহী পরিচালক থেকে শুরু করে যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা প্রত্যেকে ১ লাখ ৮৩ হাজার টাকা পর্যন্ত নতুন নোট নিতে পারবেন। আর পরিচ্ছন্নতাকর্মী ও সাধারণ কর্মচারীদের জন্যও সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোটের ব্যবস্থা রাখা হয়েছে।অফিস আদেশে বলা হয়েছে, গত ৮ মার্চ থেকে শুরু হওয়া এই বিশেষ বরাদ্দ আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে।

কেন্দ্রীয় ব্যাংকের এমন দ্বিমুখী ও বৈষম্যমূলক সিদ্ধান্তের সমালোচনা করছেন ব্যাংকেরই অনেক কর্মকর্তা। তাদের মতে, একদিকে ডিজিটাল লেনদেন ও নগদ টাকার ব্যবহার কমানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে নিজেদের জন্য ঠিকই বিপুল নগদ টাকা বিতরণ করা হচ্ছে।ঈদের আনন্দ ও শিশু-কিশোরদের ঈদ সালামির একটি অবিচ্ছেদ্য অংশ হলো নতুন টাকার ঝকঝকে নোট। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় হতাশ সাধারণ নাগরিকেরা।

রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও ফার্মগেট এলাকায় সারা বছরই নতুন নোট কেনাবেচার অস্থায়ী দোকান বসে। ঈদের সময় এই ব্যবসা কয়েকগুণ বেড়ে যায়। সাধারণ মানুষ ব্যাংক থেকে নতুন টাকা না পেলে বাধ্য হয়ে এই ফুটপাতের দোকান থেকে চড়া কমিশনের বিনিময়ে টাকা কেনেন। ফলে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ঈদের আনন্দ অনেকটা ম্লান করে দেবে বলেই মনে করছেন অনেকে।সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে ঈদের সময় নতুন নোটের সংকট তৈরি হতে পারে এবং সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ পড়ার আশঙ্কা রয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদে নতুন নোটে বৈষম্য বিতর্ক

Update Time : ০৩:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬