Dhaka ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্ছেদ ঘিরে মহাসড়কে বিক্ষোভ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

ময়মনসিংহের ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন ফুটপাতের ব্যবসায়ীরা।এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মহাসড়কের দুই পাশে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিডস্টোর বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করতে যান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযানে বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ফুটপাতের ব্যবসায়ীদের অভিযোগ, পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জীবিকা হারানোর আশঙ্কায় তারা প্রতিবাদে নামেন।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলে। পরে স্থানীয় বিএনপি নেতারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, আমরা উচ্ছেদ করার পরে আবার দখল নিয়ে বসেছিল। পরে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর তারা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। রাস্তা এখন মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা চলছে। এতক্ষণে ক্লিয়ার হয়েও গেছে মনে হয়।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উচ্ছেদ ঘিরে মহাসড়কে বিক্ষোভ ব্যবসায়ীদের

Update Time : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬