Dhaka ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

ক্রীড়া কার্যক্রমে মাউশির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত ক্রীড়া কার্যক্রমের তথ্য নিয়মিত পাঠানোর নতুন নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ বিষয়ে একটি চিঠি জারি করেছে মাউশি। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, স্কুল পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি মাসের ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পরবর্তী মাসের প্রথম সপ্তাহে পাঠাতে হবে। আগের মাসের কার্যক্রমের তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত হয় এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের স্বার্থে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুলে ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

নির্দেশনা অনুযায়ী, তথ্য পাঠানোর নির্ধারিত ছকে উল্লেখ করতে হবে-

মাসে অনুষ্ঠিত ক্রীড়া ইভেন্টের তথ্য

পরবর্তী মাসের পরিকল্পিত ইভেন্ট

ইভেন্টের ধরন

শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

ক্রীড়া ইভেন্টের সংখ্যা

কোন কোন খেলার আয়োজন করা হয়েছে তার বিবরণ

মাউশি জানিয়েছে, নির্ধারিত তথ্য প্রতি মাসের প্রথম সপ্তাহে sports.phy72@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 − 1 =

About Author Information

ক্রীড়া কার্যক্রমে মাউশির নতুন নির্দেশনা

Update Time : ০৬:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬