Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

ক্ষমতার সীমাবদ্ধতায় থমকে ছিল সংস্কার: সাবেক অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

অন্তর্বর্তী সরকারের সীমিত ক্ষমতা ও রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি এছাড়া দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি গভীর সংকটে থাকায় নতুন সংস্কারের চেয়ে ভেঙে পড়া ব্যবস্থাকে সামাল দিতেই সরকারকে বেশি মনোযোগ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫৮তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

দেড় বছরে সরকার কী করেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক দিনে সব পরিবর্তন হয় না। আমরা সব খারাপ করে আসছি, তা তো না। আমি দুটি শব্দ ব্যবহার করি—রিপেয়ার ও রিফর্ম। প্রথমে আমাদের রিপেয়ার (মেরামত) করতে হয়েছে, পরে রিফর্ম (সংস্কার)।”

তিনি উল্লেখ করেন, ব্যাংক খাত, পুঁজিবাজার, রাজস্ব প্রশাসনসহ অর্থনীতির প্রায় সব খাতেই চরম অস্থিরতা এবং রিজার্ভ সংকট ছিল। সরকারের আন্তরিক প্রচেষ্টায় এসব সূচকে এখন কিছুটা স্থিতি এসেছে।

ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, খারাপ আইন রেখে ভালো ফল আশা করা যায় না। এছাড়া দেশে সরকারি ও বেসরকারি উভয় খাতেই সুশাসনের তীব্র অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। জবাবদিহিতা না থাকায় ২ বছরের প্রকল্প শেষ হতে ১০ থেকে ১২ বছর লেগে যাচ্ছে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে নতুন গ্যাস অনুসন্ধানে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় দেশের জ্বালানি খাত বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, স্পষ্ট দৃষ্টি ও সৎ উদ্দেশ্য থাকলে পরিবর্তন অনিবার্য। তিনি আইবিএর শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও পেশাগত উৎকর্ষ দিয়ে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তাগিদ দেন।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen − eight =

About Author Information

ক্ষমতার সীমাবদ্ধতায় থমকে ছিল সংস্কার: সাবেক অর্থ উপদেষ্টা

Update Time : ০৫:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬