Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

খেলাধুলার ‘অস্কার’ পেলেন আলকারাজ, সাবালেঙ্কা ও ইয়ামাল

12 / 100 SEO Score

খেলাধুলার অস্কার’ খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে দাপট দেখিয়েছে টেনিস। শীর্ষ দুই পুরস্কারের দুটিই নিজেদের করে নিয়েছেন দুই টেনিস তারকা। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন আরিনা সাবালেঙ্কা।

সোমবার (২০ এপ্রিল) মাদ্রিদের সিবেলেস প্যালেসে এক জমকালো অনুষ্ঠানে দেওয়া হয় এ পুরস্কার। ক্যারিয়ারে প্রথমবার এ পুরস্কার পেলেন আলকারাজ-সাবালেঙ্কা। এছাড়া বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের হাতে।

গত বছরটা দারুণ কাটিয়েছেন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন নিজের করে নিয়েছেন ২২ বছর বয়সী এই টেনিস তারকা। পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত আলকারাজ। তিনি বলেন, ‘যারা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাঁদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’

অন্যদিকে, গত বছর ইউএস ওপেন জিতেছেন নারীদের শীর্ষ বাছাই সাবালেঙ্কা। ‘খেলাধুলার অস্কার’ খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা যেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’

বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে বেশ খুশি ইয়ামাল। তিনি বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। আমি একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবারকে—আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা এবং সেই দলকে, যারা সব সময় আমাকে সমর্থন দেয়।’

এরপর লিওনেল মেসিকে স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কি না, জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন। তিনি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাকে সম্মান করে।’

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × two =

About Author Information

খেলাধুলার ‘অস্কার’ পেলেন আলকারাজ, সাবালেঙ্কা ও ইয়ামাল

Update Time : ০৬:১৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬