Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈশ্বিক প্রভাব ও রাজনৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবে এই তালিকায় অন্তর্ভুক্তি তাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে আলোচনায় এনেছে।‘লিডারস’ ক্যাটাগরিতে ১৬তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহদী আমিন তার পোস্টে উল্লেখ করেন, টাইম সাময়িকী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অসীম সাহসিকতাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে।

দেশে যখন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সংকটে ছিল, তখন তিনি জনগণের কণ্ঠস্বর হিসেবে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এই স্বীকৃতি মূলত সেই সংগ্রামেরই ফল।

তিনি আরও জানান, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। অবাধ নির্বাচন, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা আজ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।

নিজের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে) বলে যে আশার বাণী শুনিয়েছিলেন, আজ এ অর্জন তারই প্রতিফলন।

উপদেষ্টা মাহদী আমিন লিখেন, এ অর্জন কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের নয় বরং এটি পুরো বাংলাদেশের মানুষের জন্য গর্বের। একটি সমৃদ্ধ ও আইনের শাসনের দেশ গড়ার পথে এ আন্তর্জাতিক স্বীকৃতি দেশের নাগরিকদের আরও বেশি অনুপ্রাণিত করবে।

তারেক রহমানের পাশাপাশি টাইমের এই তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পোপ লিও চতুর্দশসহ অন্যান্যরা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 3 =

About Author Information

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

Update Time : ০৫:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬