Dhaka ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চমক রেখে বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে বিশ্রামে আছে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের চোখ এখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। আগামী ১২ মে থেকে ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে। তার আগে আজ (রোববার) আইসিসির এই মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। নতুন করে জায়গা পেয়েছেন তাজ নেহার। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে বড় পরীক্ষা দিতে হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এবং টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন গ্রুপপর্বের পরবর্তী ম্যাচে লড়বে জ্যোতির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চমক রেখে বাংলাদেশ দল ঘোষণা

Update Time : ০৭:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬