Dhaka ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেল আনতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

ঝিনাইদহে তেল আনতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই কিশোর। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর বালুবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের এস আই জাহানুর আলি বলেন, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেলে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছলে মাহিন্দ্র গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা রাস্তায় ছিটকে পরে।

সে সময় সামনের দিক থেকে আসা বালিবোঝায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই কিশোর। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তেল আনতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

Update Time : ০৪:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬