Dhaka ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

12 / 100 SEO Score

দিনাজপুরের একটি বাসায় আগুনে পুড়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা দুজন হলেন– সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। তাৎক্ষণিকভাবে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে তপন সরকার ও লতা সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বাড়িতে আগুনের প্রকৃত উৎস কী এবং দম্পতি কীভাবে মারা গেলেন, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে পরিষ্কার হবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten + sixteen =

About Author Information

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

Update Time : ০৬:২৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬