Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতের প্রতি আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

জাপান সফর শেষে দেশে ফিরে  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারত সরকারকে আহ্বান জানিয়ে বলেন কোনো ধর্মীয় বা জাতিগত গোষ্ঠীকে টার্গেট করে যেন কারও ক্ষতি না করা হয় এবং সবসময় মজলুম মানুষের পক্ষেই থাকবে জামায়াতে ইসলামী।

ভারতে কোনও ধর্ম-বর্ণ বা গোত্রকে টার্গেট করে যেন কারও কোনও ক্ষতি করা না হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবেন বিরোধীদলীয় নেতা । এমনকি বিশ্বের যেকোনো স্থানে ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষের ওপর নির্যাতনের বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৯ মে) জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো জায়গায় নিরীহ মানবগোষ্ঠীর ওপর জুলুম করা হলে আমরা তার বিপক্ষে থাকবো। যে স্থানেই হোক, সবসময় মজলুমের পক্ষেই থাকবো আমরা।”

তিনি আরও বলেন, কোনো ধর্ম-বর্ণ বা গোত্রকে লক্ষ্য করে যেন কারও ক্ষতি না করা হয়, সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবে।

জাপান সফর প্রসঙ্গে তিনি জানান, আট দিনের সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদার করা, দক্ষতা উন্নয়ন, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতের প্রতি আহ্বান জামায়াত আমিরের

Update Time : ০৩:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬