Dhaka ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

নতুন তারকায় আবাহনীর শিরোপা মিশন

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবার তারকাখচিত স্কোয়াড গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

শান্ত, সৌম্য ও সাব্বিরসহ নতুন ও অভিজ্ঞ ক্রিকেটারদের সংযোজনে আকাশী-নীল শিবির নতুন করে শিরোপা মিশনে নামতে প্রস্তুত।

শনিবার দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে ঐতিহ্যবাহী আকাশী-নীল শিবির।

গতবারের চ্যাম্পিয়ন স্কোয়াড থেকে ৯ জন ক্রিকেটারকে ধরে রেখেছে আবাহনী। শান্ত ও মোসাদ্দেক ছাড়াও এই তালিকায় রয়েছেন জিশান আলম, মেহেরব আহিন, রকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন ও মেহেদী হাসানের মতো তরুণ ও প্রতিভাবান ক্রিকেটাররা।

পুরোনো শক্তির পাশাপাশি এবার স্কোয়াডে বেশ কিছু বড় নাম যুক্ত করে চমক দেখিয়েছে আবাহনী। নতুন করে আকাশী-নীল জার্সিতে নাম লিখিয়েছেন সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক।

পেস আক্রমণ ধারালো করতে দলে ভেড়ানো হয়েছে জাতীয় দলের অভিজ্ঞ পেসার খালেদ আহমেদকে। এ ছাড়া ব্যাটার সাব্বির রহমান রুম্মানকেও এবার আবাহনীর জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে।

যাদের ধরে রেখেছে আবাহনী: নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, জিশান আলম, মেহেরব আহিন, রকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন ও মেহেদী হাসান।

নতুন যাদের দলে নিয়েছে: সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সাব্বির রহমান রুম্মান, সাব্বির হোসেন, অনিক সরকার, খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা ও বর্ষণ।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen + thirteen =

About Author Information

নতুন তারকায় আবাহনীর শিরোপা মিশন

Update Time : ০২:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬