Dhaka ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুল

12 / 100 SEO Score

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে দেখে-শুনেই খেলছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস। কিন্তু উদ্বোধনী জুটিটা বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না টাইগার পেসার শরিফুল ইসলাম। তার করা বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেছেন বাঁহাতি ওপেনার নিক কেলি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। এখন ১৪ রানে হেনরি নিকোলস ও ১ রানে উইল ইয়াং ব্যাট করছেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভার করার জন্য তাসকিনের হাতে বল তুলে দেন দলনেতা মেহেদী হাসান মিরাজ। ইনিংসের প্রথম বলেই ওয়াইড দেন তাসকিন। দুটি ওয়াইড ও একটি চারে এই ওভারে ৬ রান খরচ করেন তিনি।

পরের ওভার করতে এসে শরিফুল দেন এক রান। দুজনে পাঁচ ওভার করার পর বোলিংয়ে পরিবর্তন দেখা যায়। ষষ্ঠ ওভারে নিজেই বল হাতে তুলে নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবু মিলছিল না উইকেটের দেখা।

অবশেষে ইনিংসের সপ্তম ওভারে বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। তার করা বলে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে গিয়েছিলেন কিউই ওপেনার নিক কেলি। কিন্তু ব্যাটের এক কোণায় লেগে সোজা স্টাম্প ভাঙে শরিফুলের করা বল। তাতেই ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন কেলি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 + one =

About Author Information

নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুল

Update Time : ০৬:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬