Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন মেসিদের কোচ

12 / 100 SEO Score

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন লিওনেল মেসিদের কোচিং করানো ইন্টার মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাচেরানো। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা।

ক্লাব জানিয়েছে, সাময়িকভাবে স্পোর্টিং ডিরেক্টর গুইলার্মো হোয়োস দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি চিফ সকার অফিসার আলবার্তো মারেরো স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নেবেন।

এক বিবৃতিতে মাচেরানো বলেন, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মিয়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব, স্টাফ এবং বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানাই—তাদের কারণেই আমরা অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করতে পেরেছি।

২০২৫ মৌসুমের আগে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাচেরানো তার প্রথম ক্লাব কোচিং ক্যারিয়ারেই দলকে এমএলএস কাপ জেতান। এর আগে তিনি আর্জেন্টিনার যুব জাতীয় দলগুলোর কোচ ছিলেন।

খেলোয়াড় হিসেবে তিনি লিওনেল মেসির সতীর্থ ছিলেন বার্সেলোনায়। এছাড়া জর্দি আলবা এবং সার্জিও বুসকেটসের সঙ্গেও খেলেছেন।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিয়ামি (৩ জয়, ১ হার, ৩ ড্র)। সম্প্রতি তারা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে মাসচেরানো ৬৭ ম্যাচে ৩৮ জয়, ১৪ হার ও ১৫ ড্রয়ের রেকর্ড রেখে ক্লাব ছাড়লেন।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদত্যাগ করলেন মেসিদের কোচ

Update Time : ০৬:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬