Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে মুখ ঢাকায় সর্বোচ্চ ৩ হাজার ইউরো জরিমানা

আর্ন্তজাতিক ডেস্ক
8 / 100 SEO Score

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ করে নতুন আইন কার্যকর হয়েছে। নতুন এই আইনে বোরকা, নিকাবসহ পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে এমন পোশাক পরলে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। আইনটি ঘিরে নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নারীর পোশাকের অধিকার নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

আইনটির সমর্থকেরা বলছেন, এটি জননিরাপত্তা ও পরিচয় শনাক্তের স্বার্থে প্রয়োজন। অন্যদিকে অধিকারকর্মীদের অভিযোগ, এই নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও নারীদের নিজস্ব পোশাক বেছে নেওয়ার অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এদিকে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জেও বোরকা ও নিকাব নিষিদ্ধ করার প্রস্তাবও এগোচ্ছে। দেশটির ডানপন্থী দল ভক্স ও পিপলস পার্টি প্রথম এই প্রস্তাব সামনে আনে। ওই প্রস্তাবে পুনরাবৃত্তি করে আইন ভাঙলে ৩০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং কাউকে জোর করে এসব পোশাক পরালে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ডের বিধানের কথা বলা হয়েছে।

ফলে ইউরোপে বোরকা-নিকাব নিষেধাজ্ঞা নিয়ে নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নারীর অধিকার এই তিনটি বিষয়কে ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen − 5 =

About Author Information

পর্তুগালে মুখ ঢাকায় সর্বোচ্চ ৩ হাজার ইউরো জরিমানা

Update Time : ০৫:১৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬