Dhaka ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাক-আফগান সীমান্ত উত্তেজনা তীব্রতর

12 / 100 SEO Score

পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করেছে আফগানিস্তান। খবর আল জাজিরার।দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের গণমাধ্যম দপ্তর গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় “ভারী সংঘর্ষ” শুরু হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, “পাকিস্তানের সামরিক মহলের ধারাবাহিক উসকানি ও সীমান্ত লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইনের বিভিন্ন স্থানে পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনার বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু হয়েছে।”আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৬১১ কিলোমিটার, যা ‘ডুরান্ড লাইন’ নামে পরিচিত। তবে আফগানিস্তান সরকার ঐতিহাসিকভাবে এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।

এর আগে রোববার পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, ওই হামলায় অন্তত ৭০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। তবে আফগানিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, হামলায় নারী ও শিশুসহ বেসামরিক লোকজন নিহত হয়েছেন।সর্বশেষ ঘটনার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাক-আফগান সীমান্ত উত্তেজনা তীব্রতর

Update Time : ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬