Dhaka ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসের রাজপথে বিক্ষোভ, সংঘর্ষে উত্তেজনা

আর্ন্তজাতিক ডেস্ক
8 / 100 SEO Score

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাখাতে বাজেট কমানোর পরিকল্পনা এবং শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের অভিযোগে ফ্রান্সে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির রাজধানী প্যারিসে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। অন্যদিকে, বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন।

এ ঘটনায় প্যারিসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের অনেককে মাস্ক এবং হুডি পরে থাকতে দেখা গেছে। তাদের নিবৃত করতে প্যারিসের বিভিন্ন সড়ক ও মোড়ে বিপুল দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, লিঁও শহরের একটি ট্যুরিস্ট অফিসে আগুন দেওয়ার হয়েছে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, সামাজিকমাধ্যমে কয়েকদিন ধরে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন পুনর্জাগরিত করার আহ্বান জানানো হচ্ছিল। এরপর আজ দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়।

২০১৮ সালে ইয়েলো ভেস্ট আন্দোলন পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছিল। সমাজে থাকা বৈষম্যের বিরুদ্ধে এ আন্দোলন হয়।

অপরদিকে নতুন আন্দোলনের সূত্রপাত হয় চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। যা শুরু করেন দেশটির শিক্ষার্থীরা। তারা শিক্ষাখাতে বাজেট কমানোর পরিকল্পনার বিরুদ্ধে এবং স্কুলের পরিবেশ ঠিক করার দাবিতে বিক্ষোভ শুরু করেন।

আজকের বিক্ষোভে সমর্থন জানিয়েছে ফ্রান্সের অন্যতম বড় শ্রমিক ইউনিয়ন সিজিটি। তারা সাধারণ মানুষের জন্য বাড়তি বেতন ও পেনসন, মানুষের দাবি অনুযায়ী জিনিসপত্রের দাম কমানো এবং সরকারি সেবা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

সূত্র: এপি

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 + 16 =

About Author Information

প্যারিসের রাজপথে বিক্ষোভ, সংঘর্ষে উত্তেজনা

Update Time : ০৬:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬