Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে আবারও শিরোপা হারাল রোনালদো

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

হতাশা যেন পিছু ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বড় ধাক্কা খেলেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু–এর ফাইনালে নিজ মাঠে জাপানের গাম্বা ওসাকার কাছে ১–০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আল নাসর।

কাতার বিশ্বকাপের পর ২০২৩ সালে বড় অঙ্কের টাকায় আল নাসরে যোগ দেন রোনালদো। কিন্তু এখন পর্যন্ত জেতা হয়নি কোনো মেজর শিরোপা। সেই অপেক্ষা বেড়েছে আরও। ম্যাচ শেষে ডাগআউটে বসে শিশুর মতো কেঁদেছেন রোনালদো। দ্বিতীয়ার্ধে আল নাসরের একের পর এক আক্রমণ সামলেও জয় ধরে রাখে গাম্বা ওসাকা।

কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রায় ২৬ হাজার দর্শকের সামনে আল নাসর ছিল স্পষ্ট ফেবারিট ছিল। প্রথম সৌদি ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু জয়ের স্বপ্নে বিভোর ছিল। এই প্রতিযোগিতাকে ইউরোপের উয়েফা ইউরোপা লিগের সমমানের দ্বিতীয় সারির এশিয়ান ক্লাব টুর্নামেন্ট ধরা হয়।

তবে ম্যাচের একমাত্র গোলটি করে গাম্বা ওসাকা। ২৯ মিনিটে ডেনিজ হাম্মেট ইসাম জেবালির বাড়ানো থ্রু বল ধরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন।

এর আগে সপ্তাহের শুরুতে সৌদি প্রো লিগ শিরোপাও প্রায় হাতছাড়া হতে বসেছিল রোনালদোর দলের। বেন্তোর ইনজুরি সময়ে করা অদ্ভুত আত্মঘাতী গোলে আল হিলাল ম্যাচ ড্র করে ১-১ গোলে।

সেই ম্যাচে জয় পেলে রোনালদো সৌদি আরবে নিজের প্রথম লিগ শিরোপা নিশ্চিত করতে পারতেন। কিন্তু চার দিন পর আবারও রিয়াদে হতাশা সঙ্গী হলো তার।

এখনও অবশ্য লিগ শিরোপার সম্ভাবনা বেঁচে আছে আল নাসরের। এক ম্যাচ বাকি থাকতে তারা আল হিলালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে। বৃহস্পতিবার ঘরের মাঠে দামাক এফসির বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে। অন্যদিকে একই রাতে আল হিলাল খেলবে আল ফাইহার মাঠে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফাইনালে আবারও শিরোপা হারাল রোনালদো

Update Time : ০৫:৫৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬