Dhaka ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

ফার্মেসি অনুষদে মোহা.আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
13 / 100 SEO Score

ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের উদ্যোগে আয়োজিত ‘Academia-Industry-Regulatory Authority: Towards Excellence’ শীর্ষক সেমিনারে নবনিযুক্ত ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ফার্মেসি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের ওষুধ শিল্প, শিক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন বলেন, “নবীন ফার্মাসিস্টদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির জন্যও প্রস্তুতি নিতে হবে। এতে করে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি ফার্মাসিস্টদের অধিকার আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “জনগণের টাকায় আমার বেতন। তাই নিরাপদ ওষুধ নিশ্চিত করে জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।” বাংলাদেশের ওষুধ শিল্পের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যদি ML 3 পর্যায়ে উন্নীত হতে পারে, তবে ওষুধ রপ্তানি খাত আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা মহাপরিচালকের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং দেশের ওষুধ শিল্পের উন্নয়নে তাঁর নেতৃত্বে আরও অগ্রগতি প্রত্যাশা করেন। অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আসলাম হোসেন স্বাগত বক্তব্য দেন।

জাইকার প্রধান উপদেষ্টা সায়েরি মুতো (Saeri Muto) এবং মানব সম্পদ বিশেষজ্ঞ ড. ইতো মিকা (Ito Mika) প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন এমিরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।

ওষুধ শিল্পের পক্ষ থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এবং ওষুধ শিল্প সমিতির সভাপতি মো: আব্দুল মুক্তাদির, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী এবং ওষুধ শিল্প সমিতির মহাসচিব মুহাম্মদ হালিমুজ্জামান, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী সহ-সভাপতি মাহবুবুল হাসান পল্লব, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক শামীম আলম খান, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং ও সেলস বিভাগের অতিরিক্ত পরিচালক বিনয় দাস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিংয়ের হেড অব প্রাইমারি কেয়ার মোহাম্মদ ইমরান হাসান ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক সুবোধ চন্দ্র দাস বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো: মাহবুবুল হক, এবং বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম এর সভাপতি মো: আজিবুর রহমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যানগন। এছাড়াও সেমিনারে বাংলাদেশের প্রখ্যাত ফার্মাসিস্টগন উপস্থিত ছিলেন।

ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের প্রভাষক মোকাদ্দাস ফ্লোরা অনন্ত এবং ওষুধ প্রযুক্তি বিভাগের প্রভাষক ফারিয়া নাসরিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 + eight =

About Author Information

ফার্মেসি অনুষদে মোহা.আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান

Update Time : ০৭:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬