Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন দেখে অবাক ফক্সক্রফট

12 / 100 SEO Score

হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ২৪৭ রানের জবাবে বাংলাদেশ ২৫তম ওভারেই টার্গেটের অর্ধেক রান করে ফেলেছিল। তবে মাঝের ওভারগুলো ধীরগতির ব্যাটিংয়ে চাপ বাড়ার সঙ্গে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। টাইগারদের ব্যাটিংয়ের এমন ধরন দেখে বেশ অবাক হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।

শুক্রবার (১৭ এপ্রিল) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫৮ বলে ৫৯ রান ও ২৫ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ডিন ফক্সক্রফট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই কিউই অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ, হ্যাঁ (কিছুটা অবাক) উইকেট কিছুটা ধীরগতির হয়ে যাওয়ায় আমাদের স্পিনার ও পেসাররা সুবিধা পাচ্ছিল। আমি ভেবেছিলাম তাদের হাতে যেহেতু উইকেট আছে, তারা শেষে আক্রমণ করবে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, দ্রুত কিছু উইকেট পড়ে গেলে ম্যাচের চিত্র বদলে যায়।’

ফক্সক্রফট আরও বলেন, ‘বাংলাদেশ হয়তো জয়ের খুব কাছেই ছিল। আমরা ঠিক সময়ে উইকেট নিতে পেরেছি। শেষ উইকেট পড়ার আগ পর্যন্ত তারা ম্যাচেই ছিল। যেহেতু একজন সেট ব্যাটার ছিল, তাই যেকোনো কিছু হতে পারতো।’

এ দিকে উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। তিনি বলেন, ‘অবশ্যই, উন্নতি করার জায়গা আছে। কিন্তু উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আরেকটু উন্নতি করতে পারি, অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। একটা ধারণা ছিল উইকেট কী রকম হতে পারে। কিন্তু আজকে একটু বেশিই অসমান ছিল। কিন্তু আমার মনে হয় অজুহাত দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন দেখে অবাক ফক্সক্রফট

Update Time : ০৭:০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬