Dhaka ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিধ্বস্ত পাকিস্তানি সামরিক উড়োজাহাজের সবাই নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
12 / 100 SEO Score

পাকিস্তানি সামরিক বাহিনীর একটি এমআই-১৭ উড়োজাহাজ কাশ্মিরের মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।

বুধবার সকালের দিকের এই দুর্ঘটনায় ওই উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা বলেছে, উড্ডয়নের সময় উড়োজাহাজটির কারিগরি ত্রুটি দেখা দেয়। পাকিস্তানের আইএসপিআর বলেছে, ‌‌‘‘উড়োজাহাজে থাকা সব কর্মকর্তা ও সেনাসদস্য শাহাদাত বরণ করেছেন। কেউ বেঁচে নেই।’’

তবে ওই উড়োজাহাজে সামরিক বাহিনীর কতজন সদস্য ছিলেন বিষয়ে কোনও তথ্য জানায়নি পাক আইএসপিআর। উদ্ধার ও অনুসন্ধানকারী বিভিন্ন দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির এবং সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা-সদস্যরা উড়োজাহাজ বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় কারিগরি ত্রুটির জেরে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সৈন্য নিহত হন। একই বছরের আগস্টে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি উদ্ধারকারী উড়োজাহাজ বৈরী আবহাওয়ার কারণে মোহমান্দ জেলায় বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট ও তিন ক্রু সদস্যের প্রাণহানি ঘটে।

সূত্র: ডন।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিধ্বস্ত পাকিস্তানি সামরিক উড়োজাহাজের সবাই নিহত

Update Time : ০১:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬