Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

12 / 100 SEO Score

বিশ্বকাপের টিকিট বিক্রি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। আগে নতুন ও বেশি দামের একটি ক্যাটাগরি যুক্ত করে সমালোচনার মুখে পড়লেও, এবার সংস্থাটি আরও বেশি টিকিট উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার দেওয়া এক ঘোষণায় জানানো হয়, বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১০৪টি ম্যাচের সবগুলোর জন্য ১, ২ ও ৩ নম্বর ক্যাটাগরির পাশাপাশি নতুন ‘ফ্রন্ট ক্যাটাগরি’র টিকিটও বিক্রি হবে।

নতুন এই ক্যাটাগরি চালুর পর অনেক সমর্থক অভিযোগ করেছেন, আগে কেনা টিকিটের তুলনায় ভালো আসনের টিকিটগুলো আলাদা করে রাখা হয়েছিল। তাদের দাবি, তারা তুলনামূলক কম সুবিধাজনক আসন পেয়েছেন।

এর আগে ডিসেম্বর মাসে ফিফা ক্যাটাগরি ৩-এর টিকিট বিক্রি শুরু করে, যেখানে প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত টিকিটের দাম ছিল ১৪০ থেকে ৮,৬৮০ ডলার। কিন্তু ১ এপ্রিল দ্বিতীয় দফায় বিক্রি শুরু হলে সর্বোচ্চ মূল্য বেড়ে দাঁড়ায় ১০,৯৯০ ডলারে। নতুন ক্যাটাগরি যুক্ত হওয়ার পর এ বিষয়ে ফিফার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, এক প্রতিবেদনে জানা গেছে, ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচের টিকিট প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না। স্থানীয় আয়োজকদের তথ্য অনুযায়ী, ওই ম্যাচের জন্য প্রায় ৪০,৯৩৪টি টিকিট বিক্রি হয়েছে। একইভাবে, ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচে বিক্রি হয়েছে ৫০,৬৬১টি টিকিট। উল্লেখ্য, সোফাই স্টেডিয়ামের সম্ভাব্য আসনসংখ্যা প্রায় ৬৯,৬৫০, যদিও এটি পরিবর্তিত হতে পারে।

ডিসেম্বরের বিক্রয় পর্যায়ে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে ম্যাচের টিকিটের দাম ছিল ১,১২০ থেকে ২,৭৩৫ ডলার, আর ইরান–নিউজিল্যান্ড ম্যাচের ক্ষেত্রে ছিল ১৪০ থেকে ৪৫০ ডলারের মধ্যে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × five =

About Author Information

বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

Update Time : ০৫:৩৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬