Dhaka ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফেরত জেডেনের আকস্মিক মৃত্যু

12 / 100 SEO Score

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দক্ষিণ আফ্রিকার জার্সিতে ইতিহাস গড়ার পর দেশে ফিরেছিলেন জেডেন অ্যাডামস। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ২৫ বছর বয়সে এই মিডফিল্ডারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই একাদশে ছিলেন অ্যাডামস। দলটি প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে ইতিহাস গড়লেও শেষ পর্যন্ত ‘রাউন্ড অব ৩২’-এ স্বাগতিক কানাডার কাছে হেরে বিদায় নেয়।

অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘গভীর শোক ও বিস্ময়ের সঙ্গে জেডেন অ্যাডামসের মৃত্যুর খবর জেনেছি। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারাল।’

তিনি বলেন, অ্যাডামস একজন একাডেমি খেলোয়াড় থেকে জাতীয় দলের নির্ভরযোগ্য ফুটবলার হয়ে ওঠার অনুপ্রেরণামূলক পথচলা উপহার দিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবার, সতীর্থ এবং লাখো সমর্থকের মতো পুরো দেশই শোকাহত।

ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে।

২০২২ সালে, দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেক হওয়া অ্যাডামসকে নিয়ে শোক প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়নও। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বিশ্বকাপে দেশের স্বপ্ন বুকে নিয়ে গর্ব, সাহস ও নিষ্ঠার সঙ্গে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তার অকাল মৃত্যু শুধু পরিবার বা ক্লাবের নয়, পুরো দেশের ফুটবলের জন্যই অপূরণীয় ক্ষতি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে নিজের দাদির মৃত্যুসংবাদ পাওয়ার কয়েক ঘণ্টা পরই মাঠে নেমেছিলেন অ্যাডামস। সেই মানসিক আঘাত সত্ত্বেও দলের হয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ক্লাব ক্যারিয়ারে স্টেলেনবস এফসি দিয়ে যাত্রা শুরু করেন জেডেন অ্যাডামস। ২০২৫ সালের জানুয়ারিতে, যোগ দেন মামেলোদি সানডাউনসে। সেখানে লিগ শিরোপার পাশাপাশি আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিলেন তিনি। এছাড়া ২০২৪ আফ্রিকা কাপ অব নেশনসে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা দলেও ছিলেন এই মিডফিল্ডার। বিশ্বকাপে দেশের ইতিহাস গড়া দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

তথ্যসূত্র; বিবিসি

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিশ্বকাপ ফেরত জেডেনের আকস্মিক মৃত্যু

Update Time : ০৫:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬