Dhaka ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
12 / 100 SEO Score

ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ খুইয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগাররা।

বৃহস্পতিবার (৯ জুলাই) হারারেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। আগে ব্যাট করতে নেমে বেন কুরানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

৯ চারের সাহায্য ১৩৫ বলে ১১১ করেন বেন কুরান। এছাড়া সিকান্দার রাজা করেন ৫৩ বলে ৩৩ রান। আর শেষ দিকে ৩৮ বলে ৫৮ রানে অরাজিত ঝড়ো ইনিংস খেলেন ব্রাড এভান্স। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মিরাজ নেন ২টি করে উইকেট।

২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩৮ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। সৌম্য সরকার ১০ বলে ৫ ও নাজমুল হোসেন শান্ত ১৬ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৮৪ রানের জুটি গড়েন তারা।

তানজিদ তামিম ৫৭ ও হৃদয় ৬০ রান করে আউট হলে আবারও ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। মাঝে নুরুল হাসান সোহান ৩৮ ও মেহেদী মিরাজ ২৭ রান করে লড়াই চালিয়ে যান।

তবে আর কেউ দাঁড়াতে পারেননি। এতে ৪৮ ওভার ১ বলে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড নাগাভারা নেন ৩টি উইকেট।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ

Update Time : ০৫:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬