Dhaka ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

ব্রাজিলের গোলরক্ষকের ভুলে শিরোপা জটিলতায় রোনালদো

4 / 100 SEO Score

চার বছর ধরে কোনো বড় শিরোপা জিততে পারেনি আল-নাসর। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাবে যোগ দেওয়ার পরও সেই শিরোপার খরা কাটেনি, বারবারই হতাশা সঙ্গী হয়েছে তার। তবে এবার সৌদি প্রো লিগের শিরোপার খুব কাছাকাছি রয়েছে দলটি। গতকাল (মঙ্গলবার) আল-নাসরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো ম্যাথিউসের ভুল না হলে আগেভাগেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল তাদের সামনে।

নির্ধারিত সময় শেষেও ১-০ গোলে এগিয়ে ছিল আল-নাসর। কিন্তু ইনজুরি সময়ের ৯৮তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন গোলরক্ষক বেন্তো। ফলে আল-হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আল-নাসর সৌদি প্রো লিগের শিরোপা নিশ্চিত করার প্রথম সুযোগ হাতছাড়া করে। এর আগে ৮৩ মিনিটে বদলি হিসেবে তুলে নেওয়া হয় রোনালদোকে। ফলে ম্যাচ ড্র হওয়ার হতাশা তিনি ডাগআউটে বসে প্রকাশ করেন।

খানিক আগেই আল-নাসরের হয়ে একটি ভালো বল সেভ করেন বেন্তো। সতীর্থরা এসে সেজন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন। কিন্তু এক মিনিটও গড়ায়নি, যখন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক পরিণত হন ভিলেনে। আল-হিলাল ফুটবলার আল-নাসরের গোলবার লক্ষ্য করে লম্বা থ্রো করেন, যা সহজেই নিয়ন্ত্রণ করতে পারতেন বেন্তো, কিন্তু লাফিয়ে উঠে সেটি ধরতে গিয়ে হাত ফসকে জড়িয়ে যায় নিজেদের জালে। তাতে অবশ্য পাশে থাকা আল-নাসরের আরেক ডিফেন্ডারেরও দায় আছে। তার গায়ে ধাক্কা লাগায় বেন্তো কিছুটা নিয়ন্ত্রণ হারিয়েছেন।

সেই গোলটি না হলে এক ম্যাচ বাকি থাকতেই আল-নাসর ১-০ স্কোর নিয়ে শিরোপা উৎসবে মাতত। ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াদের ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা আল-হিলাল এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে আছে। বাকি থাকা দুই ম্যাচে তারা জিতলে পয়েন্ট হবে ৮৪। অন্যদিকে, আল-নাসর নিজেদের শেষ ম্যাচটি জিতলে ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে। অন্যথায় তাদের তাকিয়ে থাকতে হবে আল-হিলালের দিকে।

আগামী ২১ মে মৌসুমের শেষ ম্যাচে দামাক এফসির বিপক্ষে শিরোপা নিশ্চিতের লক্ষ্যে নামবে আল-নাসর। এ ছাড়া শনিবার আল-হিলাল লড়বে নিওম এসসির বিপক্ষে জিততে। সেই ম্যাচে হিলাল হারলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে আল-নাসর। তখন আর রোনালদোদের শেষ ম্যাচ না জিতলেও চলবে। আল-নাসরের হয়ে প্রথম কোনো মেজর ট্রফি জয়ের প্রবল অপেক্ষায় প্রহর গুনছেন পাঁচবারের ব্যালন ডি’অর-জয়ী তারকা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 − 15 =

About Author Information

ব্রাজিলের গোলরক্ষকের ভুলে শিরোপা জটিলতায় রোনালদো

Update Time : ০৬:৫৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬