Dhaka ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ, কী করতে হবে বাংলাদেশকে আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪ মহানবমীতে তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী চোয়ালের অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় মার্টিনেজ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ইশরাকের পদত্যাগ: পাটওয়ারী ফ্রান্সের পর ইতালিতে বিক্ষোভ, আহত ১৪১ পুলিশ সদস্য তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগে আলোচনায় বিএনপি সরকার ১৩০ বছর বয়সে হজ করা সারহুদার ১৩২-এ মৃত্যু

ভয়াবহ ইনজুরির পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা

12 / 100 SEO Score

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নতুন কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তার নতুন ছবি দেখে চমকে গেছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। কারণ আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এক চেহারায় দেখা যাচ্ছে স্টোকসকে।

নতুন ছবিতে স্টোকসের মুখ অনেক বেশি শুকনো দেখাচ্ছে। মুখের গঠন স্পষ্ট হয়ে উঠেছে, শরীরও বেশ কমে গেছে। এই পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন উঠলেও এর পেছনের কারণ হিসেবে উঠে এসেছে তার ভয়াবহ একটি ইনজুরি।

স্টোকস নিজেই জানিয়েছেন, মুখে বলের আঘাত পাওয়ার পর তিনি খুবই গুরুতর পরিস্থিতির মুখোমুখি হন। তিনি জানান, আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে আরেকটু এদিক-সেদিক হলেই বড় বিপদ ঘটতে পারত, এমনকি জীবনও ঝুঁকিতে পড়তে পারত। পরে স্টোকসের মুখে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোকস জানান, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে বড় কোনো স্থায়ী ক্ষতি ছাড়াই তিনি বেঁচে আছেন। তার ভাষায়, পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ংকর, তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে ফিরতে পেরেছেন।

এই অস্ত্রোপচার ও দীর্ঘ বিশ্রামের কারণেই তার শারীরিক গঠনে বড় পরিবর্তন এসেছে। মাত্র কয়েক মাস আগের তুলনায় তাকে এখন অনেকটাই আলাদা দেখাচ্ছে। কেউ বলছেন তিনি আরও তরুণ দেখাচ্ছেন, আবার কেউ মজা করে বলছেন এটি যেন স্টোকসেরই নতুন সংস্করণ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 4 =

About Author Information

ভয়াবহ ইনজুরির পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা

Update Time : ১০:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬