Dhaka ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ

ভারতকে পিছনে ফেলে নতুন উচ্চতায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ার পর ঘরের মাঠেও পাক বাহিনীকে ধবলধোলাই করলো বাংলাদেশ। মিরপুরের পর সিলেট টেস্টেও দাপুটে জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। ঐতিহাসিক এই সিরিজ জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলেও বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের।প্রতিবেশী ভারতকে টপকে সেরা পাঁচে উঠে এসেছে টাইগাররা।

দেশের মাটিতে টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম পাকিস্তানি ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করার অনন্য এক কীর্তি গড়লো লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে ২৮ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ৫ নম্বরে উঠে এলো টাইগাররা। ভারতের পয়েন্ট এখন ৫২। বাংলাদেশের সামনে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে সফরকারী পাকিস্তান ৭ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছিল। ম্যাচের শেষ দিনে জয়ের সমীকরণটি ছিল নাটকীয়; যেখানে ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩টি উইকেট, আর অসম্ভবকে সম্ভব করতে পাকিস্তানের দরকার ছিল আরও ১২০ রান।

পঞ্চম ও শেষ দিনের সকালে পাকিস্তানের হয়ে ইনিংস মেরামতের লক্ষ্যে ক্রিজে আসেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। দিনের শুরুতেই এই প্রতিরোধ ভাঙার একটি মোক্ষম সুযোগ তৈরি করেছিলেন পেসার নাহিদ রানা। তাঁর বলে রিজওয়ান স্লিপে ক্যাচ তুলে দিলেও তা তালুবন্দি করতে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ।

জীবন পাওয়ার পর সাজিদ খানকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রিজওয়ান। অষ্টম উইকেটে এই দুই ব্যাটার দ্রুত পঞ্চাশোর্ধ রানের জুটি পার করে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন। তবে সফরকারীদের সেই স্বপ্নে পানি ঢেলে দেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। দুর্দান্ত এক ডেলিভারিতে ৩৬ বলে ২৮ রান করা সাজিদ খানকে সাজঘরে ফিরিয়ে এই বিপজ্জনক জুটি ভাঙেন তিনি।

সাজিদকে আউট করার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারে আরও একবার নিজের পাঁচ উইকেট (ফাইফার) শিকারের মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। শেষ পর্যন্ত তাইজুলের এই স্পিন ঘূর্ণিতেই পাকিস্তানের প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যায় এবং ঐতিহাসিক জয় উদযাপনে মেতে ওঠে বাংলাদেশ। এই সিরিজ জয়ে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরেও উঠেছে বাংলাদেশ।

সিরিজ শুরু আগে বাংলাদেশ ছিল ৯ নম্বরে। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোয় বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে গেছে। এর ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে টপকে টেবিলের ৭ নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। ৬৩ থেকে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ৭৮।

বাংলাদেশ ৭ নম্বরে উঠে আসায় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দল। আইসিসি-র সর্বশেষ রেটিং পয়েন্টের হিসাব অনুযায়ী, বাংলাদেশ এখন শ্রীলঙ্কার ঠিক নিচে অবস্থান করছে। অপরদিকে, সিরিজ হেরে পাকিস্তান দল দুই ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমেছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ

ভারতকে পিছনে ফেলে নতুন উচ্চতায় বাংলাদেশ

Update Time : ১১:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬