Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে ৪০ বাড়িতে হামলা-আগুন

10 / 100 SEO Score

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের জেরে অন্তত ২০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত আরও ২০টি বসতবাড়ি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) রাতে হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক কাউন্সিলর আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এরই জের ধরে রাতে হাসান মুন্সী পক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালায় নিহত আলমগীরের পক্ষের লোকজন। ভাঙচুর ও লুটপাট শেষে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার ও হাসান মুন্সীর ঘরসহ অন্তত ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় আরও অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন আখতার হাওলাদারের সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিস।মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ইট ও গাছ ফেলে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখানে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, ফায়ার সার্ভিসের যৌথ অভিযান চলছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদার পক্ষ ও হাসান মুন্সী পক্ষের বিরোধ দীর্ঘদিনের। তবে বিগত বছরগুলোতে এলাকা কিছুটা শান্ত থাকলেও গত ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাথাচাড়া দিয়ে ওঠে দুই পক্ষ। ২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। শত শত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কুপিয়ে হত্যা করা হয় হাসান মুন্সীর ভাই সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সীকে। এরই জের ধরে মঙ্গলবার সকালে মনিরুজ্জামান আক্তার হাওলদারের সমর্থক আলমগীর হাওলাদারের বসতবাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। বিচ্ছিন্ন করা হাত। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বসতবাড়ি। এ ঘটনায় মাসুদ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাদারীপুরে ৪০ বাড়িতে হামলা-আগুন

Update Time : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬