Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজ-জ্যোতিরা ঈদ উপহার পেলেও যে কারণে পাননি তামিমরা

12 / 100 SEO Score

পাকিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এখন ঈদের ছুটি কাটাচ্ছেন। আজ (শনিবার) দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর এই উৎসবমুখর সময়টা ক্রিকেটাররা নিজ পরিবারের সঙ্গে উপভোগ করছেন। সেই আমেজ আরও বাড়িয়ে দিয়েছে বিসিবির দেওয়া ঈদ ‍উপহার।

ঈদের ছুটি কাটিয়ে কয়েকজন ক্রিকেটার পিএসএল খেলতে ‍উড়াল দেবেন। এ ছাড়া বাকিরা প্রস্তুতি নেবেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য। এদিকে, গতবারের মতো এবারও বিসিবির পক্ষ থেকে ঈদ সামগ্রী পেয়েছেন ক্রিকেটাররা। সবমিলিয়ে ৩০ ক্রিকেটারকে দেওয়া হয়েছে এই উপহার। বিশেষ উপহার ছিল ক্রিকেটারদের স্ত্রী এবং সন্তানদের জন্যও।

পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি ঈদ উপহার পেয়েছেন দেশের জাতীয় নারী দলের ক্রিকেটাররাও। তবে এই প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন সবশেষ যুব দলের হয়ে বিশ্বকাপ খেলা ক্রিকেটাররা। কারণ হিসেবে জানা গেছে, তাদের প্রোগ্রাম (বিশ্বকাপ পর্যন্ত) শেষ হয়ে যাওয়ায় নতুন করে এই উপহারের মধ্যে আজিজুল হাকিম তামিমদের রাখা হয়নি। এ ছাড়া চালু হয়নি নতুন প্রোগ্রামও। তবে আগামী বছর যুব দলের নতুন ক্রিকেটাররা এই সুবিধা পেতে পারেন।

বিসিবির পক্ষ হতে এমন সুন্দর উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন ক্রিকেটাররা। যে জন্য তারা ধন্যবাদ জানাচ্ছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালকে। ক্রিকেটারদের কাছ থেকে এই কৃতিত্ব পাওয়া প্রসঙ্গে ঢাকা পোস্টকে নাফিস বলেন, ‘এটা আসলে ক্রিকেটাররা ভালো বলতে পারবে। আমি যতটুকু জানি ক্রিকেটারদের মধ্যে একটা বিশ্বাস কাজ করে এমন উপহার পেলে। যে কারণে তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করা হয়। আর এই উপহার দেওয়ার পরিকল্পনা আসলে আমাদেরই ছিল। তাদেরকে একটা সম্মান দেওয়ার চিন্তা ছিল।’

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিরাজ-জ্যোতিরা ঈদ উপহার পেলেও যে কারণে পাননি তামিমরা

Update Time : ০৫:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬