Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে নিয়ে সুখবর দিল মায়ামি

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ক্লাবের শেষ ম্যাচ খেলতে গিয়ে চোটের কারণে আলোচনায় এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ককে শিরোপা ধরে রাখার মিশনে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা জেগেছিল। স্বস্তির ব্যাপার হলো মেডিকেল রিপোর্টে ভালো খবর মিলেছে।

গতকাল (সোমবার) তার ক্লাব ইন্টার মায়ামি জানায়, মেডিকেল পরীক্ষায় মেসির কোনো চোট ধরা পড়েনি। তার হ্যামস্ট্রিংয়ে মাংসপেশিতে কেবল টান পড়েছে। যদিও আর্জেন্টাইন তারকা কবে ফিরতে পারবেন, সেই সময়সীমা জানাতে পারেনি মেজর লিগ সকার ক্লাব।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলে জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে বাঁ ঊরু চেপে ধরে মাঠ ছাড়েন মেসি। সরাসরি চলে যান লকার রুমে।

মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সোমবার আরও কিছু মেডিকেল পরীক্ষার পর প্রাথমিক রোগ নির্ণয়ে দেখা গেছে যে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির সাথে অতিরিক্ত চাপ বা ওভারলোডের সংযোগ রয়েছে।’

মেসির ফেরার সময় নিয়ে তারা বলেছে, ‘শারীরিক কর্মকাণ্ডে তার ফিরে আসার সময়সীমা মূলত তার ক্লিনিকাল ও কার্যকারিতার অগ্রগতির ওপর নির্ভর করবে।’

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও দিয়েছেন স্বস্তির খবর। এক্স-এ তার পোস্ট, ‘বিশ্বকাপের আগে লিওনেল মেসি কেবল অস্বস্তিতে ভুগেছে। কিন্তু কোনো গুরুতর চোট পাননি। টেস্টে নিশ্চিত হওয়া গেছে।’

আগামী ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। পাঁচ দিন পর আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। আগামী সপ্তাহে আলবিসেলেস্তেরা তাদের স্কোয়াড ঘোষণা করতে পারে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেসিকে নিয়ে সুখবর দিল মায়ামি

Update Time : ০৪:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬