মেসির জাদুতে উচ্ছ্বসিত অভিনেত্রী পূর্ণিমা
লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় যেন নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। সেই আনন্দ থেকে বাদ যাননি জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাও। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে তিনি আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে।
অভিনেত্রী আর্জেন্টিনার এই অবিশ্বাস্য জয়ের পর সামাজিক মাধ্যমে নিজের তুমুল উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে কোটি ভক্তের উদ্দেশে মনের অনুভূতি শেয়ার করে নিয়েছেন তিনি। আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন— আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।
পূর্ণিমা বলেন, যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।
প্রিয় দলের এমন শ্বাসরুদ্ধকর জয়ে পূর্ণিমার এ আবেগঘন বার্তা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে এসে পূর্ণিমার সঙ্গে সুর মিলিয়ে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।



















