Dhaka ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসির মাইলফলক গোলের পরেও কনকাকাফে মায়ামির বিদায়

12 / 100 SEO Score

পেশাদার ফুটবলে বিশ্বের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইন মহাতারকার গোলে মাত্র সপ্তম মিনিটেই লিড পেয়েছিল ইন্টার মায়ামি। ৭৪ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখার পরই তারা ন্যাশভিলে এফসির কাছে গোল হজম করে। ফলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হলেও, অ্যাওয়ে গোলের নিয়ম অনুসারে কনকাকাফ থেকে ছিটকে গেছে মায়ামি।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে মায়ামি খেলতে গিয়েছিল ন্যাশভিলের মাঠে। সেই ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়। এবার সমতা এলো ১-১ গোলে। তবে অ্যাওয়ে বা প্রতিপক্ষের মাঠে গোল দেওয়ায় নিয়ম অনুসারে এগিয়ে থেকে ন্যাশভিলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। তাদের পক্ষে গোল করেন ক্রিস্টিয়ান এসপিনোজা।

অবশ্য ম্যাচটিতে সবদিক থেকেই এগিয়ে ছিল এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। হাভিয়ের মাশ্চেরানোর দল ৫৯ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৯টি শট নেন, যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। অন্যদিকে, ৩টির মধ্যে গোল হওয়া স্রেফ একটি শটই লক্ষ্যে ছিল ন্যাশভিলের। তাতেই ভাগ্য তাদের দিকে হেলে পড়েছে।

খেলার মাত্র সাত মিনিটের মাথায় সতীর্থের বাড়ানো বল পেয়ে একজনকে কাটিয়ে আরেক প্রতিপক্ষ ফুটবলারের পায়ের নিচ দিয়ে শট নেন মেসি। মাটি কামড়ানো সেই শট আলতোভাবে হাত স্পর্শ করলেও, থামাতে পারেননি ঝাপিয়ে পড়া ন্যাশভিলে গোলরক্ষক। এরপর লিড বাড়ানোর সুযোগ পেলেও মায়ামি কাজে লাগাতে পারেনি। পরবর্তীতে ৭৪ মিনিটে ব্রেকথ্রু পায় সফরকারীরা। স্টপেজ টাইমেও সেই সমতা ভাঙার সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। কিন্তু এবার মেসির শট আটকে যায় প্রতিপক্ষের ব্লকে।

মায়ামির টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় নিজের মাইলফলক গোলের উদযাপনটা দীর্ঘায়িত করতে পারলেন না মেসি। তবে বিশ্ব ক্রীড়াঙ্গনের নজর কেড়েছেন তিনি। বাস্কেটবলের ‘হল অব ফেমে’ জায়গা পাওয়া ম্যাজিক জনসন মেসির ৯০০তম গোল দেখে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অবিশ্বাস্য মাইলফলক। কী দুর্দান্ত এক কীর্তি।’ প্রতিপক্ষ ন্যাশভিলে কোচ বেজি কালাঘানও মেসিকে অভিনন্দন জানিয়েছেন, ‘৯০০তম গোলের জন্য তাকে অভিনন্দন। সে সবচেয়ে সেরা।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেসির মাইলফলক গোলের পরেও কনকাকাফে মায়ামির বিদায়

Update Time : ০৪:৪৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬