রণবীর-দীপিকার সুখবর মেয়ের হাতেই
ডিভোর্স জল্পনায় জল ঢেলে দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং-দীপিকা পাডুকোন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, রোববার (১৯ এপ্রিল) সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন রণবীর-দীপিকা দম্পতি।
বেশ কয়েকদিন ধরেই বি-টাউনে দীপিকার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার নিজেই সেই খবরে সিলমোহর দিলেন নায়িকা। ইন্সটাগ্রামে পোস্টে দ্বিতীয় সন্তানের আগমনের বিষয়টি জানিয়ে রণবীর-দীপিকা মেয়ে দুয়ার ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। আর সেখানে দ্বিতীয় সন্তানের সুখবরটি স্পষ্ট। এদিকে স্যোশাল মিডিয়ায় সুখবরের পোস্টটি শেয়ার করার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভক্ত থেকে শুরু করে বলিউডের সহকর্মীরাও শুভেচ্ছা জানাতে শুরু করেন। পোস্টটিতে পরিবারের আনন্দঘন মুহূর্তই মূল আকর্ষণ হয়ে ওঠে।
দীর্ঘদিন প্রেমের পর রণবীর- দীপিকা ২০১৮ সালে ইতালির লেক কোমোতে ঘনিষ্ঠ এক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তারা বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি হিসেবে পরিচিত।
২০২৪ সালে প্রথম সন্তান দুয়া জন্মের মাধ্যমে নতুন জীবনের অধ্যায় শুরু করেছিলেন রণবীর-দীপিকা। এরপর দীর্ঘ সময় তারা সন্তানকে আলোচনার বাইরে রাখলেও পরে স্যোশাল মিডিয়ায় তাকে পরিচয় করিয়ে দেন।



















