Dhaka ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাডার থেকে হঠাৎ উধাও পাকিস্তানি কার্গো বিমান

আর্ন্তজাতিক ডেস্ক
8 / 100 SEO Score

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে উড্ডয়নের পর পাঁচ ক্রু সদস্যসহ পাকিস্তানের একটি কার্গো বিমান হঠাৎ রাডার থেকে উধাও হয়ে গেছে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) রাতে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কে২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমানটির যোগাযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায় বলে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে বিমানের পাইলট নেভিগেশন সিস্টেমে সমস্যার কথা জানান। এয়ার ট্রাফিক কন্ট্রোল তাৎক্ষণিকভাবে বিমানটিকে সাহায্য করার চেষ্টা করলেও মাত্র তিন মিনিটের মাথায় রাডার থেকে উড়োজাহাজটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ মুহূর্তে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের ওপরে ছিল।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, শেষ মুহূর্তে বিমানটির উচ্চতায় ব্যাপক ওঠানামা দেখা গেছে। এক মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে যায়। তারপর আবার ৬ হাজার ফুট উপরে উঠলেও, শেষ পর্যন্ত ৩৬ হাজার ৫৫০ ফুট থেকে হঠাৎ খাড়াভাবে নিচের দিকে পড়তে শুরু করে।

রাডারের সর্বশেষ তথ্যে দেখা যায়, বিমানটি তখন সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১১০০ ফুট ওপরে ছিল এবং প্রতি মিনিটে ২২,৪০০ ফুট (ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার) গতিতে নামছিল।

কে২ এয়ারওয়েজের এপি-বিওআই নিবন্ধিত এই বোয়িং ৭৩৭-৪এম০ (বিডিএসএফ) মডেলের বিমানটি ২০২৪ সালে তাদের বহরে যুক্ত হয়। এটি মূলত ১৯৯৯ সালে যাত্রীবাহী বিমান হিসেবে রাশিয়ার অ্যারোফ্লটে যুক্ত হয়েছিল। পরে বিভিন্ন এয়ারলাইন্সে কাজ করার পর ২০১২ সালে মালবাহী বিমানে রূপান্তরিত হয়।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) নিখোঁজ বিমান ও ক্রুদের উদ্ধারে আরব সাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। এখনও কোনো ধ্বংসাবশেষ বা জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাডার থেকে হঠাৎ উধাও পাকিস্তানি কার্গো বিমান

Update Time : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬