Dhaka ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

12 / 100 SEO Score

দেশব্যাপী ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব। অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে সমন্বিত অভিযান জোরদার করে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। একদিনেই ২০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মজুত চিহ্নিত করা হয়েছে এবং আর্থিক জরিমানা করা হয়েছে।

এসব অভিযানে মোট এক লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্তের পর জব্দ করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, অভিযানের অংশ হিসেবে ফেনী জেলার ইসলাম রোড এলাকায় একটি তেলের গুদামে অবৈধ মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিনে রাজধানীর পল্টন, শান্তিনগর, নয়াপল্টন ও পুরানা পল্টন এলাকায় বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুত ও বেশি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

যশোর জেলার কোতোয়ালি থানায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রংপুরে দুইটি প্রতিষ্ঠানকে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুতের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ঢাকার সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে অভিযান চালিয়ে বড় ধরনের অনিয়ম না পেলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

তবে শ্যামপুরের জুরাইন বাজারে পৃথক অভিযানে এক হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা অবৈধভাবে মজুতের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল মজুত রাখার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ, রাজধানীর ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে অবৈধ উৎপাদন, মজুত, ভেজাল লেবেলিং এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়।

উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে যে কোনো ধরনের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × 3 =

About Author Information

র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

Update Time : ০৬:২১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬