Dhaka ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষীপুরে সংঘর্ষে ওসিসহ আহত ৮

12 / 100 SEO Score

লক্ষীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের। এতে সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজসহ অন্তত ৮ জন আহত হয়। রোববার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

একই সময় ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেন।

পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, শনিবার রাতে লক্ষীপুর শহরের হাসপাতাল রোডে বৈছাআ লক্ষীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

এর প্রতিবাদে বৈছাআর কর্মীরা বিকাল ৫টায় চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় ওই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়।

এ প্রেক্ষিতে পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বিকাল সাড়ে ৪টা থেকে ১৪৪ ধারা জারি করেন।

হাতাহাতির ঘটনায় ওসি ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৈছাআর মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে।

মিছিলে অংশ নেওয়া জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, এখানে ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। জুলাই ফাইটার্সের প্রোগ্রাম ছিল। এ নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাচ্ছি না।

এ ব্যাপারে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাহেদুর রহমান রাফির মোবাইলে কল করলে তিনি রিসিভ করেননি।

বিকাল থেকে চকবাজারে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি বলেন, দুপক্ষের পালটা-পালটি কর্মসূচি ঘিরে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা ঘটনাস্থল অবস্থান করে দুপক্ষকে দুদিকে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লক্ষীপুরে সংঘর্ষে ওসিসহ আহত ৮

Update Time : ০৫:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬