Dhaka ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর

12 / 100 SEO Score

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সৈকতের লাবনী পয়েন্টে শাওয়াল মাসের চাঁদ দেখতে পান জেলা চাঁদ দেখা কমিটির সদস্যরা। এ সময় তারা বীচ ম্যানেজম্যান্ট কমিটির গোল ঘরে বৈঠকে মিলিত হন। চাঁদ দেখা কমিটির সদস্য ও কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম মুফতি সোলাইমান কাশেমি বলেন, পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, ইনশাআল্লাহ ধর্মপ্রাণ মুসল্লিরা আগামীকাল ঈদ পালন করবেন।উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ ঈদ পালিত হচ্ছে। এরও একদিন আগে গত বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × five =

About Author Information

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর

Update Time : ০৪:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬