Dhaka ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

শ্বশুরবাড়িতে চীনা যুবক, উৎসুক জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি গ্রামে নিজেকে চীনের নাগরিক পরিচয় দিয়ে শ্বশুরবাড়িতে আসা এক যুবককে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিদেশি জামাইয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন।

রোববার (১৭ মে) সকালে ‘বিদেশি জামাই কুড়িগ্রামে’ শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার ওই যুবক প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসলে উৎসুক জনতা বাড়িতে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর এলাকার মোফাজ্জল হোসেন ও শাহেরা বেগম দম্পতির মেয়ে মোর্শেদা খাতুন (২৫) ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে কাজ করার সময় ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর শনিবার প্রথমবারের মতো স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মোর্শেদা। এ সময় আন হুং ওয়েই নামের ওই যুবক নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দিলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন।

স্থানীয়রা জানান, বিদেশি নাগরিক পরিচয় পাওয়ায় অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়। তবে ওই যুবকের কাছে থাকা পাসপোর্ট, ভিসা বা অন্যান্য পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

মোর্শেদা খাতুন বলেন, মোবাইল ফোনে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সে আমাকে পছন্দ করে ঢাকায় বিয়ে করে। আমাকে চীনে নিয়ে যাবে বলে কথা দিয়েছে। তাই গ্রামের বাড়িতে তাকে নিয়ে ঘুরতে এসেছি।

স্থানীয় ইউপি সদস্য ফেরদৌস আলম বলেন, চীনের নাগরিক এসেছে- এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে দেখি উৎসুক মানুষের ভিড়। পরে তাদের বিয়ের কাবিননামা দেখেছি। তারা গত ২০ এপ্রিল বিয়ে করেছেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রেমের সম্পর্কের সূত্রে চীনের এক যুবক ফুলবাড়ীর মেয়েকে বিয়ে করে এখানে এসেছে- বিষয়টি জেনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারব।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

six − 1 =

About Author Information

শ্বশুরবাড়িতে চীনা যুবক, উৎসুক জনতার ভিড়

Update Time : ০৩:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬