Dhaka ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদ রাজপথে সোচ্চার এনসিপি

12 / 100 SEO Score

জুলাই হত্যাকাণ্ড ও শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের দল সংসদ ও রাজপথ দুই জায়গাতেই সোচ্চার থাকবে।রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন করে সদস্যদের শপথ নেওয়ার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ফ্যাসিবাদের সব অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রতারণার আশ্রয় না নিয়ে সরকারকে অবশ্যই জুলাই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সব অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, সেই রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও দাবি করেন তিনি।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের ঐতিহাসিক অর্জন রক্ষায় ঐক্যবদ্ধ থেকে গাদ্দারি ও প্রতারণার রাজনীতিকে বিতাড়িত করা হবে।জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও ইফতার মাহফিলের সভাপতি তারিকুল ইসলাম বলেন, যুবসমাজকে কর্মমুখী করতে বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। যুবশক্তির সাত দফা ইশতেহার বাস্তবায়ন করতে পারলে যুবসমাজ অর্থনীতিতে অভাবনীয় অবদান রাখতে পারবে।

যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুবশক্তির সদস্যসচিব জাহেদুল ইসলাম, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির প্রমুখ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten + eleven =

About Author Information

সংসদ রাজপথে সোচ্চার এনসিপি

Update Time : ০৪:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬