Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরোয়ার হোসেন বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তিন বছরের জন্য মো. সরোয়ার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব দিয়েছে সরকার। তাকে এই পদে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার (৩০ জুন) এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী, সরোয়ার হোসেনকে বর্তমান পদ থেকে অব্যাহতি ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। তার যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে বলা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের এতদিন চার জন ডেপুটি গভর্নর ছিলেন। তারা হলেন— নূরুন নাহার, হাবিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী ও কবির আহাম্মদ।

তাদের মধ্যে নূরুন নাহারের মেয়াদ ১ জুলাই শেষ হবে, মঙ্গলবারই তার শেষ কর্মদিবস।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সরোয়ার হোসেন বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর

Update Time : ০৫:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬