Dhaka ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে শনিবার

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার (২ মে) সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং আশেপাশের গাছের শাখা-প্রশাখা কাটার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং আশেপাশের গাছের শাখা-প্রশাখা কাটার জন্য ফিডারটির আওতাধীন সব বিতরণ এলাকা (কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প, কোদলাপুর কবরস্থান রোড) শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটবে। এতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাত ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে শনিবার

Update Time : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬