Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট নিরাপত্তায় বাংলাদেশে শাওমির নতুন এআই ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

স্মার্ট নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে বাংলাদেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর তিনটি নতুন নিরাপত্তা ক্যামেরা উন্মোচন করেছে শাওমি। উন্নত ছবি ধারণ, মানুষ ও পোষা প্রাণী শনাক্তকরণ, ৩৬০ ডিগ্রি নজরদারি এবং এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশনের সুবিধাসম্পন্ন ক্যামেরাগুলো বাসা ও অফিসের নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১ মডেলের ইনডোর ক্যামেরাটিতে তাৎক্ষণিক সতর্কবার্তা দেওয়ার জন্য এআই–নির্ভর হিউম্যান অ্যান্ড পেট ডিটেকশন–সুবিধা রয়েছে। উন্নত ইনফ্রারেড নাইট ভিশন প্রযুক্তিসুবিধার ক্যামেরাটি ১০৮০ পিক্সেলের ফুল এইচডি মানের ভিডিও করতে পারে। ৩৬০ ডিগ্রি প্যানোরামিক মোডে ছবি ধারণে সক্ষম ক্যামেরাটির লেন্স প্রয়োজনে ঢেকেও রাখা যায়।

শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১ মডেলটি ২৩০৪ বাই ১২৯৬ পিক্সেল রেজোল্যুশনে ভিডিও ধারণ করতে পারে। ইন্টেলিজেন্ট এআই হিউম্যান ডিটেকশন–প্রযুক্তির সঙ্গে ডুয়েল-গিম্বল রোটেশন থাকায় সহজেই ৩৬০ ডিগ্রি ফরম্যাটে ভিডিও দেখা যায়। প্রাইভেসি মোড, এনক্রিপ্টেড কমিউনিকেশন ও সিকিউর ক্লাউড সুবিধাও রয়েছে ক্যামেরাটিতে।

ঘরের বাইরের অংশে ব্যবহারের উপযোগী শাওমি সিডব্লিউ১০০ ডুয়েল মডেলের ক্যামেরাটি ২৩০৪ বাই ১২৯৬ পিক্সেল রেজোল্যুশনে ছবি ধারণ করতে পারে। এআই হিউম্যান ডিটেকশন–প্রযুক্তির পাশাপাশি ক্যামেরাটিতে আরও রয়েছে মানুষ ও যানবাহন শনাক্তকরণ প্রযুক্তি, ভার্চ্যুয়াল ফেন্স অ্যালার্ট ও একটি অ্যাকটিভ অডিও-ভিজ্যুয়াল অ্যালার্ম–সুবিধা। ক্যামেরাগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ৩ হাজার ৯৯ টাকা, ৪ হাজার ৮৯৯ টাকা ও ৬ হাজার টাকা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, বর্তমানে প্রকৃত নিরাপত্তা বলতে নির্দিষ্ট স্থানের ছবি দেখার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকেও বোঝায়। স্মার্ট ক্যামেরা সি২০১, স্মার্ট ক্যামেরা সি৩০১ ও আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল বাজারে আনার মাধ্যমে শাওমি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশন–প্রযুক্তি পৌঁছে দিয়েছে। ফলে পরিবার থেকে শুরু করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠান, ক্লিনিকসহ যাঁরা সংবেদনশীল ফুটেজ সংরক্ষণ করতে চান, তাঁরা সবাই সর্বোচ্চ নিরাপত্তা পাবেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্মার্ট নিরাপত্তায় বাংলাদেশে শাওমির নতুন এআই ক্যামেরা

Update Time : ০৯:০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬