Dhaka ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি

12 / 100 SEO Score

ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধপত্র পাঠিয়েছি, যেন তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যায় অভিযুক্তদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট দেওয়া হয়েছিল, পরে সম্ভবত না রাজি দেওয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। এরই মধ্যে ভারতে প্রথমে দুজন পরে আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

‘তাদের ফেরত পাঠাতে গ্রেফতারি পরোয়ানাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠিয়েছি। যেন এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তি হিসেবে সেসব আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।’

পুলিশ সংস্কারের বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা এখন বিশ্বের বেশ কিছু উন্নত দেশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সংস্কারের জন্য কথা বলছি। যেন আমরা মান উন্নয়ন ও ক্যাপাসিটি বিল্ডআপের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি।

তিনি বলেন, আমরা সহায়তা চাচ্ছি, সেটাকে অনেক সময় বলা হয় অ্যাডভাইজার সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট। ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিংয়ে সব ক্ষেত্রে আমরা উন্নত রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাবো। তাদের কাছে আমরা প্রয়োজনীয় সহযোগিতা চাইছি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি

Update Time : ০৫:২৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬