Dhaka ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ হাজার বাংলাদেশিকে ফেরানোর দাবি করলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক
4 / 100 SEO Score

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত মোট ১০ হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে সফলভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছেবলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বর্তমানে আরও ১ হাজার ৮০০ জন বহিষ্কারের অপেক্ষায় রাজ্যের বিভিন্ন হোন্ডিং সেন্টারে বন্দি রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের এই নতুন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ঘোষণা করেন, ‘আমরা ইতিমধ্যে ১০ হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি এবং আরও ১ হাজার ৮০০ জন ফিরে যাওয়ার জন্য ১২টি হোল্ডিং সেন্টারে অপেক্ষা করছেন। আমরা প্রতিদিন নিয়ম করে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছি।’

শুভেন্দু দেশের বৈধ নাগরিকদের আশ্বস্ত করে বলেন যে এই রাষ্ট্রীয় অভিযানের কারণে ভারতের প্রকৃত অধিবাসীদের কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিধানসভায় তিনি বলেন, ‘দেশের নাগরিকদের, তারা যে ধর্মেরই হোন না কেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা মেনেই রাজ্য সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা গ্রহণ করছে কারণ এর সঙ্গে সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্নটি জড়িত।’ এ ছাড়া যারা স্বেচ্ছায় ভারত ছাড়তে চান, হাকিমপুর সীমান্ত দিয়ে তাদের চলে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বলেও তিনি জানান।

উল্লেখ্য গত ৯ মে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার পর থেকেই এই অনুপ্রবেশবিরোধী অভিযান তীব্র করা হয়েছে। সীমান্ত জেলাগুলোতে দ্রুত হোল্ডিং সেন্টার তৈরি করে সন্দেহভাজনদের আটকের নির্দেশ দেন শুভেন্দু।

এর পাশাপাশি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের হাতে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত মোট ১৪২ একর জমি হস্তান্তর করা হয়েছে বলে শুভেন্দু নিশ্চিত করেছেন। পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন যে আগের প্রশাসন ভোটব্যাংক রক্ষার তাগিদে বিএসএফকে জমি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই এই জমি বুঝিয়ে দিয়েছে।

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২ হাজার ২১৬ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যার মধ্যে ১ হাজার ৬৪৭ দশমিক ৬৯ কিলোমিটারে বেড়া দেওয়া সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট অংশের কাজও দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 2 =

About Author Information

১০ হাজার বাংলাদেশিকে ফেরানোর দাবি করলেন শুভেন্দু

Update Time : ০৮:০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬