Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

১২৮ মেয়ের রক্ষাকর্তা সুনীল শেঠি

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বলিউডের পর্দায় বহুবার নায়ক হিসেবে দেখা গেছে সুনীল শেঠিকে কে। তবে বাস্তব জীবনেও যে তিনি একজন সত্যিকারের নায়ক, তার প্রমাণ মিলেছিল বহু বছর আগেই।

১৯৯৬ সালে এমন কিছু করেছিলেন, যার জন্য আজও তার সাহসিকতার প্রশংসা করা হয়। কী ঘটে ছিল সেদিন? দুর্ঘটনাটি ১৯৯৬ সালে ঘটেছিল। বলা হয় যে এ ঘটনা আজও গোপন থাকত, যদি চারিমায়া তামাং সুনীল শেঠির সাহসিকতার প্রশংসা না করতেন।

চারিমায়া তামাং হচ্ছেন নেপালের একজন অসামান্য নারী অধিকার কর্মী এবং মানব পাচারবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি নিজে পাচারের শিকার হয়েও যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা তাকে আধুনিক দিনের দাসত্ববিরোধী আন্দোলনের এক আইকনিক হিসেবে পরিণত করেছে।

‘দ্য ফরগটেন ওয়ানস: হিউম্যান ট্র্যাফিকিং ইন নেপাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন— ‘যখন সরকার এই অপারেশনটি কীভাবে করতে হবে তা নিয়ে দ্বিধায় ছিল, তখন ভারতীয় চলচ্চিত্রের হিরো সুনীল শেঠি আমাদের সমর্থন করেছিলেন।’

১৯৯৬ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাই পুলিশ কামাঠিপুরার রেডলাইট এলাকায় অভিযান চালিয়ে ১৪ থেকে ৩০ বছর বয়সি ট্র্যাফিকিংয়ের শিকার ৪৫৬ জনকে উদ্ধার করে। উদ্ধার করা ৪৫৬ নারীর মধ্যে ১২৮ জন নেপালের ছিলেন। এখন যেহেতু এই নারীদের বেশিরভাগের কাছে নাগরিকত্বের কোনো প্রমাণ ছিল না, তাই নেপাল সরকারও তাদের ফিরিয়ে নিতে দ্বিধাগ্রস্ত ছিল। সুনীল সবার ফ্লাইটের টিকিট বুক করে দেন।

এমন একসময়ে যখন সবাই নারীদের নিরাপদে কাঠমান্ডু ফেরত পাঠানোর উপায় খুঁজছিল, তখন সুনীল শেঠি সেই খবর জানতে পারেন। তিনি পরিস্থিতি নিজের হাতে নেন, একটি ফ্লাইটের ব্যবস্থা করেন এবং ১২৮ নারীর টিকিটের ব্যবস্থা করেন। তবে শেঠি পুলিশকে সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছিলেন।

অভিনেতা বলেছিলেন, আমরা এ বিষয়টি থেকে মিডিয়াকে দূরে রেখেছিলাম। কারণ আমরা নিজেদের প্রশংসা করতে চাইনি। আমরা মেয়েদের ঝুঁকিতে ফেলতে চাইনি।

পরবর্তী সময়ে সুনীল শেঠি কেন এ বিষয়ে কথা বলেননি, তা ব্যাখ্যা করেছিলেন যে কীভাবে তিনি মেয়েদের উদ্ধার করেছিলেন।

এ বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন যে, তিনি এবং তার শাশুড়ি ট্র্যাফিকিং ইন ইন্ডিয়া নামে একটি এনজিওতে কাজ করতেন, কিন্তু পরে এটির নাম হয় বিপলা ফাউন্ডেশন। তার শাশুড়ি এবং আরও কিছু এনজিও একসঙ্গে এসে মেয়েদের উদ্ধার করে।

সুনীল আরও জানিয়েছিলেন যে, তিনি এ বিষয়ে কখনো কথা বলেননি। কারণ এ বিষয়গুলো মুখ্যমন্ত্রী এবং তারপর পুলিশ কমিশনার ছাড়াও সর্বোচ্চ স্তরের গোপনীয় দলের সঙ্গে আলোচনা করা হয়েছিল।

উল্লেখ্য, সুনীল শেঠিকে শেষ দেখা গেছে ‘কেসরি বীর’ সিনেমায়, যা ২০২২ সালে মুক্তি পেয়েছিল। এরপর তিনি ‘বর্ডার ২’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এখন তাকে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’সিনেমায় দেখা যাবে, যেখানে সুনীল শেঠি ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, জনি লিভার, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ প্রমুখ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 4 =

About Author Information

১২৮ মেয়ের রক্ষাকর্তা সুনীল শেঠি

Update Time : ০২:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬