Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ মাস পর কর্মস্থলে ড. ইউনূস

12 / 100 SEO Score

১৮ মাস পর পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার–এ পৌঁছান।দীর্ঘ বিরতিতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন। দায়িত্ব পালন শেষে আবারও নিজ প্রতিষ্ঠানে ফিরলেন তিনি।

সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।ড. ইউনূসের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। পরে তিনি তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ জানান, এ মাসের শেষ নাগাদ তিনি সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১৮ মাস পর কর্মস্থলে ড. ইউনূস

Update Time : ০৩:২২:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬