Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ৭ রানে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের নাশরা বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর ঢাবি শিক্ষকদের মূল্যায়নে অনলাইন প্ল্যাটফর্ম চালু করলো ডাকসু ‘তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করা হয়েছে মৌসুমি নয়, বছরজুড়ে ডেঙ্গু আতঙ্ক বাড়ছে প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক শেষ হচ্ছে না আধুনিকায়নের কাজ: শিশুদের হাসি ফিরবে কবে শাহবাগ পার্কে? মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের ভাবনায় বড় তিন পরিকল্পনা কি

৭ রানে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের নাশরা

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। মাত্র ৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন ২৮ বছর বয়সী এই স্পিনার।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুবাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচে চার ওভার বোলিং করে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন নাশরা। পুরুষ ও নারী দুই দল মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের কোনো বোলারের এক ম্যাচে ছয় উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম। তথ্য জিও সুপারের।

এই বোলিংয়ের সুবাদে পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন নাশরা। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের পুরুষ দলের স্পিনার সুফিয়ান মুকিম। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ২.৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

পাকিস্তানের নারী ক্রিকেটে সেরা বোলিংয়ের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন নাশরা।

পাকিস্তানের নারী ক্রিকেটে সেরা বোলিং
নাশরা সান্ধু — ৬/৭, ৪ ওভার বনাম হংকং, দুবাই
ওমাইমা সোহেল — ৫/১৩, ৪ ওভার বনাম শ্রীলঙ্কা, সিলেট
নিদা দার — ৫/২১, ৪ ওভার বনাম শ্রীলঙ্কা, কুয়ালালামপুর
নিদা দার — ৪/৫, ৩.৪ ওভার বনাম মালয়েশিয়া, কুয়ালালামপুর
সাদিয়া ইউসুফ — ৪/৯, ৪ ওভার বনাম আয়ারল্যান্ড, ডাবলিন

পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিং

সুফিয়ান মুকিম — ৫/৩, ২.৪ ওভার বনাম জিম্বাবুয়ে, বুলাওয়ে
উমর গুল — ৫/৬, ৩ ওভার বনাম নিউজিল্যান্ড, দ্য ওভাল
উমর গুল — ৫/৬, ২.২ ওভার বনাম দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন
ইমাদ ওয়াসিম — ৫/১৪, ৪ ওভার বনাম ওয়েস্ট ইন্ডিজ, দুবাই

নাশরার ঘূর্ণিতে মাত্র ৭১ রানেই গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। ১৯ ওভারে অলআউট হয়ে যায় দলটি। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন কারি চ্যান। ৪৭ বলের ইনিংসে তিনি চারটি চার মারেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন শাওয়াল জুলফিকার। ৩৫ বলে তার ইনিংসে ছিল ছয়টি চার। এ ছাড়া আয়েশা জাফর ২৬ এবং অধিনায়ক ফাতিমা সানা করেন ২৪ রান।

শেষ পর্যন্ত ৭২ রানের বড় জয় নিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − 16 =

About Author Information

৭ রানে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের নাশরা

Update Time : ০৬:১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬