Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৮৫ মিলিয়ন ডলার ক্রয় কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আবারও বাজার থেকে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ছয়টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মে মাসে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫০ লাখ। আর ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬০৬ কোটি ৮৫ লাখ ডলার।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশে প্রবাসী ও রফতানি আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক পরিবর্তন এসেছে। এর ফলে ব্যাংকগুলোর কাছে অতিরিক্ত ডলার জমা হচ্ছে। বাজারে ডলারের দর অতিরিক্ত কমে যাওয়া ঠেকাতে এবং রিজার্ভ শক্তিশালী করতে নিয়মিতভাবে বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতিবিদদের মতে, কয়েক বছর ধরে ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রিজার্ভ কমে যাওয়ার চাপের মধ্যে থাকা অর্থনীতি এখন ধীরে ধীরে স্বস্তির দিকে যাচ্ছে। বিশেষ করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়া, রফতানি আয়ে উন্নতি এবং আমদানি ব্যয়ে কিছুটা নিয়ন্ত্রণ আসায় আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের সরবরাহ বেশি থাকলে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে নেয়। আবার সংকট দেখা দিলে বাজারে ডলার বিক্রি করে। এর মাধ্যমে বিনিময় হারকে তুলনামূলক স্থিতিশীল রাখার চেষ্টা করা হয়।

ব্যাংকারদের ভাষ্য, বর্তমানে বাজারে ডলারের ওপর আগের মতো তীব্র চাপ নেই। অনেক ব্যাংকের কাছেই এখন প্রয়োজনের তুলনায় বেশি ডলার রয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার তুলে নেওয়ার সুযোগ পাচ্ছে। এতে একদিকে রিজার্ভ বাড়ছে, অন্যদিকে ডলারের দর হঠাৎ কমে যাওয়ার ঝুঁকিও কমছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৮৫ মিলিয়ন ডলার ক্রয় কেন্দ্রীয় ব্যাংকের

Update Time : ১২:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬