Dhaka ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে সর্বকালের সেরা বললেন রোনালদো

12 / 100 SEO Score

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার (গোট) হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। সম্প্রতি এক মন্তব্যে তিনি বলেন, মেসির নান্দনিক ও ধারাবাহিক পারফরম্যান্সই তাকে ইতিহাসের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার মতে, এখন সময় এসেছে বিশ্বের সবাই এই বাস্তবতাকে স্বীকার করে নেওয়ার।

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন মেসি। ৩৮ বছর বয়সে করা এই হ্যাটট্রিকের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। একই সঙ্গে ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকেও।

মেসির এই কীর্তির পর রোনালদো নাজারিও বলেন, ‘মেসি প্রতিবার যখন মাঠে নামে তখন সবকিছু যেন নান্দনিক ও ঐতিহাসিক মুহূর্তে রূপ নেয়। পুরো বিশ্বের সামনে সময় এসেছে, লুকোচুরি না করে আমাদের সবাইকে মেনে নেওয়া উচিত মেসিই সর্বকালের সেরা। সে প্রতি মৌসুমেই পারফর্ম করে যাচ্ছে এবং বিশ্বকাপেও। এটা অভুলনীয় এবং ঐতিহাসিক একটি দিন।’

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে চলেছেন মেসি। ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা, আটটি ব্যালন ডি’অর, কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি নিজের ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আর ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত সূচনা করে আবারও প্রমাণ করছেন, বয়স তার জন্য কেবলই একটি সংখ্যা।

বিশ্বকাপের মঞ্চে মেসির গোলসংখ্যা এখন ১৬। আর মাত্র একটি গোল করলেই তিনি এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। ফলে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোতে নজর থাকবে এই রেকর্ড ভাঙার দিকেও।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেসিকে সর্বকালের সেরা বললেন রোনালদো

Update Time : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬