Dhaka ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহিত পুরুষের প্রেম নিয়ে সতর্কবার্তা প্রভার

12 / 100 SEO Score

বিবাহিত পুরুষের প্রেমে না জড়াতে মেয়েদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সংসারে অশান্তির অজুহাত দিয়ে অনেক বিবাহিত পুরুষ নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন।তাই এমন ব্যক্তিদের কথায় বিশ্বাস না করে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (২৭ জুন) রাত ৮টায় নিজের ফেসবুকে অ্যাকাউন্টে মেয়েদের উদ্দেশে পরামর্শ দিয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি।

ভিডিও বার্তায় সাদিয়া জাহান প্রভা বলেন, ‘মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলে বলুক, ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এরকম কোনো কিছুতে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।’

তিনি বলেন, তিনি নিজেও কিছুদিন আগে এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সেটার উদাহরণ টেনে বলেন, ‘তোমাকে (মেয়েদের) অনেক কথা শুনতে হবে, কিছু দিন আগে আমাকেও শুনতে হয়েছে এরকম কথা; আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে, এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি, আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা। এখন সে লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।’

সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে ওইসব ব্যক্তি মেয়েদের সঙ্গে সখ্য করার চেষ্টা করে বলে মনে করেন প্রভা। সে জন্য এরকম ছেলের সঙ্গে প্রেম তো দূর, বন্ধুত্ব করতেও বারণ করেছেন অভিনেত্রী।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিবাহিত পুরুষের প্রেম নিয়ে সতর্কবার্তা প্রভার

Update Time : ১১:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬