Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নৃশংস হত্যার শিকার ভ্যানচালক

জেলা প্রতিনিধি
12 / 100 SEO Score

খুলনার দিঘলিয়ায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মৃত সমীর ভট্ট উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের বাসিন্দা রবীন ভট্টের ছেলে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মোল্লাপাড়া ইটলু মোল্লার বাড়ির পাশ থেকে ভ্যানচালক সমীর ভট্টের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কিছু দূর থেকে তার ভ্যানটি উদ্ধার করা হয়। হত্যা করে দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, মরদেহের সুরাতহাল প্রতিবেদন শেষে ময়নতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের ঘটনাস্থলে আসার জন্য খবর দেওয়া হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খুলনায় নৃশংস হত্যার শিকার ভ্যানচালক

Update Time : ০৬:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬